বিজ্ঞাপন
মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে, প্রশ্ন আসিফ মাহমুদের
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম
বিজ্ঞাপন
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’
মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিষয়ে ফেসবুকে একটি পোস্টে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলশান-২ গোলচত্বর মোড়ে অবস্থান নিয়েছেন গুলশান থানা বিএনপির নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে গুলশান-২ গোলচত্বরের ক্রাউন প্লাজা হোটেল-সংলগ্ন ফাঁকা জায়গায় অবস্থান নেন তারা।
গুলশান থানা বিএনপির আহ্বায়ক এসএ মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।