বিজ্ঞাপন
চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
ডানে নবনির্বাচিত সভাপতি আরশ মজুমদার এবং বামে সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল।
বিজ্ঞাপন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৭১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক মো. কামরুল হাসান শাহিন ও যুগ্ম আহ্বায়ক আবদুস ছোবহান মজফকার সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী তিন বছরের জন্য আরশ মজুমদারকে সভাপতি এবং লোকমান হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নবগঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে উপজেলার আওতাধীন সব ইউনিয়ন কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।