Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

বিজ্ঞাপন

২৯ দিনের ব্যবধানে ২ দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২ নভেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় তারা।

ফেসবুক পোস্টে এনসিপি জানায়, ২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে তারা।

সোমবার (২ নভেম্বর) রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের নিচে (রূপায়ন ট্রেড সেন্টারের সামনে মূল সড়কে) সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানায় দলটি।

এনসিপি জানায়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার