বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী জাপান থেকে বড় একটি আম নিয়ে এসেছেন: সাদিক কায়েম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে বলেন, জাপান সফর থেকে বড় একটি আম নিয়ে এসেছেন।
গত শনিবার (৩১ অক্টোবর) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে এমন বক্তব্য দেন তিনি।
সাদিক কায়েম বলেছেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে যারা ক্ষমতায় গিয়েছিলেন, যাদের আমরা উপদেষ্টা বানিয়েছিলাম, ছাত্র উপদেষ্টা বানিয়েছিলাম, তাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের গণভোটের জনরায় ও জুলাই সনদ নিয়ে কথা বলতে হচ্ছে।’ তিনি বলেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আম তারেক রহমানকে সঙ্গে নিয়ে জাপানে গিয়েছেন। জাপান থেকে বড় একটা ‘আম’ নিয়ে এসেছেন আপনাদের জন্য। জাপানের সঙ্গে কী চুক্তি করেছেন, তা তিনি এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করেননি। আমরা দেখতে পেয়েছি, ভারত এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে, বর্তমানে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার নতুন ভাবে ভারতের ঠিকাদারি নিয়েছে।
সাদিক কায়েম আরও বলেন, আজকে আমরা জুলাই সনদ নিয়ে কথা বলছি, গণভোটের জনরায় নিয়ে কথা বলছি। এগুলো নিয়ে তো আজকে আমাদের কথা বলার কথা ছিল না। আমাদের এখন কথা ছিল, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে কীভাবে একটি নতুন বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করা যায়, তা নিয়ে আলোচনা করার।
বিপ্লব-পরবর্তী সময়ে যারা ক্ষমতায় গিয়েছিলেন, যাদের আমরা উপদেষ্টা বানিয়েছিলাম, ছাত্র উপদেষ্টা বানিয়েছিলাম, তাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের গণভোটের জনরায় ও জুলাই সনদ নিয়ে কথা বলতে হচ্ছে। সাদিক কায়েম বলেন, সেই সময় বিএনপির সাথে তারা আপস করেছিল। জামায়াত যখন বলেছিল, ছাত্রশিবির যখন বলেছিল, আগে সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন হবে, তখন বিএনপি ক্ষমতায় যাওয়ার তাড়নায় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার দাবি জানিয়েছিল।
আজকে বিএনপি গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া জনরায়কে উপেক্ষা করছে। আজকে তারা শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করছে। ডাকসু ভিপি বলেন, আজকে যে আমাদের এখানে একটাই দাবি-গণভোটের জনরায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্র সংস্কার হবে।
চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলদারত্ব ও দুর্নীতি বন্ধ হবে। সাবেক এই শিবির নেতা বলেন, আপনাদের কাছে প্রশ্ন, গণভোটের জনরায় বাস্তবায়নের জন্য আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক ড. শফিকুর রহমান যদি এক দফার ডাক দেন, আপনারা কি রাজপথে নামতে প্রস্তুত আছেন? রাজপথে নেমে রক্ত দিয়ে, শহীদ ওসমান হাদির মতো জীবন দিয়ে হলেও সেই প্রতিজ্ঞা বাস্তবায়ন করবেন, তবু পিছু হটবেন না-এই শপথ নিয়ে বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ।