বিজ্ঞাপন
মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি।
রোববার (০১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
এদিকে এ নতুন কমিটিকে ঘিরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা।