Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদের

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন দাবি করেছেন, ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি দাবি করে লেখেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার এ বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ. টি. এম. মাছুমসহ মোট ৩ জন অংশগ্রহণ করেন।

তিনি লেখেন, ‘যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে। তারা কী কারণে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়া এক জিনিস নয়।’

তিনি আরও লেখেন, ‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে, আশা করি তিনি গোপন এ বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এ ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার