Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

এনসিপিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

এনসিপিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি হয়েছে। আগের কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকলেও পুনর্গঠিত কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তবে দলের রাজনৈতিক পরিষদে তার অবস্থান বহাল রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়। দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ও পদবি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ। আর সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন
নতুন কমিটিতে আরিফুল ইসলাম আদীবকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি তাকে দলের ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন সম্পাদকীয় বিভাগ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সম্পাদক ও সাধারণ সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দলীয় নেতারা জানান, সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও গতিশীল করা এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচন ও দলের প্রথম জাতীয় কাউন্সিল সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিও এগিয়ে নিতে চায় এনসিপি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার