Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

রাজধানী থেকে কামরুল ইসলাম সুমন (৩৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুল ইসলাম সুমন নেয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরপাপতী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও একই ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সদস্য।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রম ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল পরিচালনার জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার কামরুল ইসলাম সুমনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার