Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদকে (স্বাধীন) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম।

এর আগে বুধবার দুপুর থেকে ফেসবুকে শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার