Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

দলীয় পদ থেকে সরে দাঁড়াতে চান মহিলা দল নেত্রী, যা জানালেন আবেদনে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম

দলীয় পদ থেকে সরে দাঁড়াতে চান মহিলা দল নেত্রী, যা জানালেন আবেদনে

বিজ্ঞাপন

ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক কাজী মনি (খাদিজা)।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে জানাজানি হয় আবেদনের বিষয়টি জানাজানি হয়। এদিন নিজের ফেসবুক আইডিতে অব্যাহতিপত্রটি শেয়ার করেন তিনি।

অব্যাহতিপত্রে তিনি উল্লেখ করেন, কিছু অনিবার্য ব্যক্তিগত সমস্যার কারণে তার পক্ষে সংগঠনের কার্যক্রমে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তাকে কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়ান জানান, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কী কারণে তিনি পদত্যাগ করতে চান, তা আমার জানা নেই।’

অন্যদিকে, বক্তব্য জানতে কোটালীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে, কাজী মনির অব্যাহতির আবেদন গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার