Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট ঘোষণা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট ঘোষণা

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহিলা ইউনিটের ঘোষণা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে পুরানা পল্টনের মারকাজ ভবন মিলনায়তনে এই শপথ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আশরাফুল আলম।

তিনি বলেন, সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। সভ্যতার প্রধান শক্তি মানব শিশুর মানসিকতা গঠন পুরোটাই নারীর ওপরে নির্ভর করে। ফলে নারীর মূল্যায়ন সেভাবেই হতে হবে। আমাদের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের আলোকেই নারীকে সম্মান ও মর্যাদায় ভূষিত করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২০২৭-২৮ সেশনে সভানেত্রী হয়েছেন নূরুস সাবিহা, সহ-সভানেত্রী জাকেরা রহমান, ফাতিমা আক্তার ও সাইয়েদা মাকসুদা আক্তার এবং সম্পাদিকা হয়েছেন আলেমা মাফরুহা। এছাড়া সদস্যসহ অন্য পদেও নেত্রী নির্বাচন করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার