Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

বিজ্ঞাপন

দেশের সামগ্রিক পরিস্থিতি, বিভিন্ন নাগরিক সংকট এবং লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার চিত্র তুলে ধরে তিনি প্রশ্ন রেখেছেন, ‘৮০–৯০ টাকার নিচে সবজি নাই, একটা ডিম ১৫ টাকা; গরিব মানুষ খাবে কী?’

শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পটভূমি তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা আশা করেছিলাম, আমরা জনগণের একটা সরকার পাব, যারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, গ্যাসের সমস্যার সমাধান করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে এবং জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখবে।’ কিন্তু বর্তমান পরিস্থিতিতে জনজীবনের সংকট কাটেনি বলেও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার