বিজ্ঞাপন
বিএনপির শূন্য সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ এএম
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন ২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং।
তারিকুল ইসলাম তেনজিং জানান, মনোনয়নপ্রত্যাশীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন ৭০ জন। প্রতিটি ফরম পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ফরম পূরণ করে জমা দেওয়ার সময়ে প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীকে ৫০ হাজার টাকা জমানত হিসেবে দিতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা-২৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম উত্তোলন করতে অনুরোধ জানানো হয়। দলীয় মনোনয়ন ফরম পূরণ করে ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে বলেও বিবৃতিতে বলা হয়।
উল্লেখ্য, জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন ২৩-এর উপনির্বাচনের তপশিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হয়।