Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে যা বললেন হাসনাত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে যা বললেন হাসনাত

বিজ্ঞাপন

দেশে কর্মসংস্থান ও বিনিয়োগের সংকট এবং বাজারে স্বস্তির অভাবের মধ্যে মন্ত্রীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করে তিনি লেখেন, ‘ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজটি বাগিয়ে নেয়।’

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘দেশে কর্মসংস্থান নাই, বাজারে স্বস্তি নাই, ইনভেস্টমেন্ট নাই—আছে শুধু মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।’

তিনি বলেন, কোনো মন্ত্রীর ছেলে, কোনো মন্ত্রীর স্ত্রী কিংবা কোনো মন্ত্রীর ভাই—বারবার আলোচনায় আসছে ক্ষমতাবানদের স্বজনদের নাম।

হাসনাত লেখেন, একদিকে প্রধানমন্ত্রী ১৫০ টাকার দুপুরের খাবারের গল্প শুনিয়ে জনগণকে সাশ্রয়ী হওয়ার উপদেশ দিচ্ছেন, অন্যদিকে মন্ত্রীদের পরিবারকে ঘিরে উঠছে হাজার কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।

তিনি আরও লেখেন, ‘জনগণকে সাশ্রয়ের নসিহত, আর ক্ষমতাবানদের স্বজনদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগ।’

পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান?’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার