বিজ্ঞাপন
সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খাঁন
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে শোকজ নোটিশ দেওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেছেন, ২০২৪ সালের ১৯ জুলাই, যেদিন সবচেয়ে বেশি মানুষ শহীদ হন, সেদিন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন। একই সঙ্গে আব্দুল কাদেরের ৯ দফা দাবি বানচাল করতে তারা ৮ দফা কর্মসূচি দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘জমিদারের নাতি সারজিস আলমকে নাহিদ ইসলাম বহিষ্কার করে আর হাসনাত আব্দুল্লাহকে শোকজ নোটিশ দেয়! ১৯ জুলাই, যেদিন সবচেয়ে বেশি শহীদ হয়, সেদিন এরা শহীদের রক্ত মারিয়ে আওয়ামীলীগের মন্ত্রীদের সাথে বৈঠক করে এবং আব্দুল কাদেরের ৯ দফাকে বানচাল করতে ৮ দফা কর্মসূচি প্রদান করে। কিন্তু লীগ-চাটা হাসনাত-সারজিস আজকে জামায়াতি জাতির আব্বা হয়ে গেছে! আর ইতিহাস থেকে হারিয়ে গেছে আব্দুল কাদের রা!’
রাশেদের পোস্টে সারজিস লিখলেন ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’
তিনি আরও লেখেন, ‘হাসনাত আব্দুল্লাহ সেদিন হাসিব আল ইসলামকে কল করে মেস থেকে নিয়ে যায় আওয়ামীলীগের মন্ত্রীদের সাথে বৈঠক করতে। আর অনেককে হাসনাত-সারজিস নিয়ে যেতে চেয়েছিলো, কিন্তু শহীদের রক্তের সাথে বেইমানি করে বাকিরা বৈঠকে যায় নি।’
রাশেদ খাঁন স্ট্যাটাসে লেখেন, ‘গণঅভ্যুত্থানের পরে অন্যদের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ থাকলেও অন্তত গণঅভ্যুত্থানের সময় তাদের সঠিক ভূমিকা ছিলো। সেসময় কিন্তু প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে গিয়ে ৯ দফাকে বানচাল করার ষড়যন্ত্রে নামে জুলাই গাদ্দার হাসনাত- সারজিস।’
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘নেত্র নিউজে আজও সেই বহিষ্কারের তথ্য রয়েছে।’