Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা

বিজ্ঞাপন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুফতি মিজানুর রহমান সাইদকে সভাপতি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে এ কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত এ সামিটে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সিনিয়র সহসভাপতি ও মুফতি রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মুফতি শামছুদ্দোহা আশরাফীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি মুফতি মিজানুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার আগের কমিটিতেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার