Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

সংগঠনের নিয়ম, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার অপকর্মের কোনো দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বার্তাটি প্রেরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের দপ্তর দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার