Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে জামায়াত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে জামায়াত

বিজ্ঞাপন

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিমানবন্দরে প্রবাসীদের নানা হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার