Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৩ সদস্য বিশিষ্ট একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে গঠিত এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্রে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা আনতে এই উপ-কমিটিতে সুনির্দিষ্ট কাঠামোগত বিন্যাস রাখা হয়েছে। রাজনৈতিক পর্ষদ থেকে এই কমিটিতে দুজন উপ-প্রধান দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের প্রতিটি বিভাগে সুচারুভাবে কার্যক্রম পরিচালনার জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদককে এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার