Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির ৩২ সদস্যের কমিটি থেকে ২২ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ বিএ কলেজ রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. দেলোয়ার হোসেন বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে দলীয় দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছিলাম। 

তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে গঠিত জেলা কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সম্পূর্ণ অসাংগঠনিক ও নেতাকর্মীদের কোনো প্রকার অবহিত না করেই ৮ সেপ্টেম্বর ৩২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়। 

তিনি দাবি করেন, দলের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের মতামত গ্রহণ ও প্রচলিত সাংগঠনিক প্রক্রিয়া উপেক্ষা করে এই কমিটি গঠন করায় আমরা গভীরভাবে হতাশ এবং ক্ষুব্ধ। যে কারণে আমরা পার্টির ২২ নেতা সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার