বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক নোটিশে এ তথ্য জানিয়েছে দলটি।
দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়েজিদ হোসেন শাহেদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তার প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগের গুরুত্ব ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধান অনুসরণ করেই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, বায়েজিদ হোসেন শাহেদের বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।