Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

এনসিপির এক নেতা বহিষ্কার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

এনসিপির এক নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু।

কুড়িগ্রাম জেলা এনসিপি শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়াও এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দকে অবগত করা হয়েছিল। অভিযোগের সত্য প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার