Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ধানের শীষের ভোটারদের নিয়ে মাহমুদা মিতুর পোস্ট ভাইরাল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

ধানের শীষের ভোটারদের নিয়ে মাহমুদা মিতুর পোস্ট ভাইরাল

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। ধানের শীষে ভোট দেওয়া ব্যক্তিদের উদ্দেশে দেওয়া ওই পোস্টে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাহমুদা মিতুর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেন তিনি।

পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, ‘ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, মনে মনে ভেবে দেখেন এই সরকার আপনার ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। ব্যর্থ সরকার।’

পোস্টটি প্রকাশের পর তা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। পোস্ট দেওয়ার প্রায় ১৭ ঘণ্টার মধ্যে এতে ২৩ হাজার ৪০০-এর বেশি রিঅ্যাকশন এবং প্রায় ৫ হাজার মন্তব্য জমা পড়ে। এ ছাড়া পোস্টটি দুই শতাধিকবার শেয়ার করা হয়েছে।

পোস্টটির মন্তব্যের ঘরেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মাহমুদা মিতুর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ তার বক্তব্যের সমালোচনা করে মন্তব্য করেছেন।

এদিকে পোস্টটির কমেন্টে করা আরেক মন্তব্যে মাহমুদা মিতু লিখেছেন, ‘যারা দল করে সিন্ডিকেট করে চাঁদাবাজি করে বড়লোক হয়েছে, অবৈধ বান্ডল করে এখন তিন বেলা অন্যের উপর মাতব্বরি করে তাদের কথা বাদ।’

মাহমুদা মিতুর এ পোস্টের পর ধানের শীষের ভোটারদের উদ্দেশে তার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার