Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

নতুন দায়িত্ব পেলেন জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ এএম

নতুন দায়িত্ব পেলেন জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ

বিজ্ঞাপন

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

ড. শফিকুল ইসলাম মাসুদ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তিকে বাউফলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ, তথ্যের অবাধ প্রবাহ এবং সম্প্রচারব্যবস্থার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি সংসদীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন।

এ ছাড়া বাউফলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার প্রত্যাশাও রয়েছে স্থানীয়দের। নদীভাঙন, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নসহ জনদুর্ভোগের বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের নজরে এনে কার্যকর উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা।

সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদীয় নজরদারি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন নীতি ও কার্যক্রমে নতুন কমিটির সদস্য হিসেবে শফিকুল ইসলাম মাসুদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার