Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা-মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Icon

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়।

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ এএম

হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা-মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিজ্ঞাপন

নেতাদের অভ্যন্তরীণ বিভেদের কারণে দীর্ঘ সময় আটকে থাকার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের একাংশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জেলা ও মহানগর শাখায় ১৫১ সদস্যের পৃথক দুটি কমিটি করা হয়েছে। এতে হেফাজতভুক্ত ইসলামী দল, বিভিন্ন থানা থেকে নেওয়া তালিকা, বড় মাদ্রাসা ও তাবলিগ জামাতের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে উভয় কমিটিতে কয়েকটি পদ খালি রাখা হয়েছে। পরবর্তী সময়ে এসব পদের দায়িত্ব দেওয়া হবে বলেও জানানো হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সেক্রেটারি মুফতী বশীরুল্লাহ, মহানগর সভাপতি মুফতী জাকির হুসাইন কাসেমী, সিনিয়র সহসভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, জেলা সহসভাপতি মাওলানা মুফিজুল ইসলাম ও মাওলানা উবাইদুল কাদের নদভী।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহসেক্রেটারি মুফতি বদরুল আলম সিলেটী, সহসেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান, মহানগর সিনিয়র সহসেক্রেটারি মুফতি আব্দুল গনী সুলতানী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, সহসাংগঠনিক সম্পাদক মুফতী কবির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, জেলা প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ ও মহানগর প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা কামাল জিহাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে বুধবার (২৬ আগস্ট) বিকেলে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে এক সভা শেষে এ দুই কমিটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ।

ওসময় আংশিক ঘোষিত জেলা কমিটির সভাপতি করা হয়েছে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে। তিনি কেন্দ্রীয় কমিটিরও নায়েবে আমীর। এর আগেও জেলা কমিটির সভাপতি ছিলেন। অন্যদিকে, জেলা কমিটিতে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহসভাপতি, মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার