Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

মন্ত্রীর সামনেই তর্কাতর্কিতে জড়ালো বিএনপি নেতারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

মন্ত্রীর সামনেই তর্কাতর্কিতে জড়ালো বিএনপি নেতারা

বিজ্ঞাপন

পঞ্চগড়ে দুর্দিনে বিএনপি অফিসের তালা খোলার মন্তব্য নিয়ে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেনের সামনে তর্কে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। এসময় ব্যাপক হট্টগোল শুরু হলে সবাইকে শান্ত থাকার নির্দেশনা দিতে দেখা যায় মন্ত্রীকে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

হট্টগোল ও তর্তাতর্কির সূত্রপাত হয় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের একটি মন্তব্যকে ঘিরে।

সভায় এই বিএনপি নেতা তার বক্তব্যে বলেন, দল বর্তমানে হাইব্রীড নেতা দিয়ে ভরে গেছে। আগে দলকে হাইব্রীড মুক্ত করতে হবে। জেলা পরিষদের দ্বায়িত্ব আপনারা কাচ্চু ভাইকে দেন, মজিদ ভাইকে দেন যাকেই দেন৷ দলের নেতাকর্মীদের সাথে আগে আলোচনা করেন।

দলের দুর্দিনে যখন পার্টি অফিসে তালাবদ্ধ ছিল তখন আমি বোদা থেকে এসে পার্টি অফিসের তালা খুলেছিলাম। আমরা এখানে আনোয়ার ভাইকে পেয়েছি (সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি)।

এসময় তার এই মন্তব্যকে ঘিরে ব্যাপক হট্টগোল শুরু হয়। তর্কে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। প্রায় পাঁচ মিনিটের মত চলে হট্টগোল।

এসময় বিএনপির নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। পরে তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে আবারো মতবিনিময় সভা শুরু হয়।

এবিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, আমি একটা অনুষ্ঠানে রয়েছি। আপনার সাথে পরে কথা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, কিসের গন্ডগোল হইছে, গন্ডগোল হয়নি তো। মজিদকে জেলা পরিষদের প্রশাসক করছে এ নিয়ে ছেলেরা বক্তব্য রাখছে। এনিয়ে একটু বাদ বিবাদ হইছে এই আরকি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার