বিজ্ঞাপন
ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নতুন কমিটি ঘোষণা দাবিতে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
বিজ্ঞাপন
মেয়াদ শেষ হয়েছে ছাত্রদলের রাকিব-নাছির কেন্দ্রীয় কমিটির। শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির মেয়াদও। দৌড়ঝাঁপ শুরু করেছেন সামনের কমিটিতে পদপ্রত্যাশীরা।
এরই মধ্যে, শনিবারের (১১ সেপ্টেম্বর) তারিখ উল্লেখ করে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখার কমিটি ঘোষণা করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আমানউল্লাহ আমানকে সভাপতি ও মমিনুল ইসলাম জিসানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে আবিদুল ইসলাম খানকে সভাপতি ও শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
অর্থাৎ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাবি শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।