বিজ্ঞাপন
ভেনিসে সজীব ওয়াজেদ জয় : প্রবাসী নেতাকর্মীরা উজ্জ্বীবিত
ইতালি প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইতালির ঐতিহ্যবাহী পর্যটন নগরী ভেনিস সফর করেছেন।
গত ৩ সেপ্টেম্বর রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন ঢালিসহ ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ এবং সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতারা।
পারিবারিক ও ব্যক্তিগত এ সফরে সজীব ওয়াজেদ জয় ভেনিসে পৌঁছালে স্থানীয় প্রবাসীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তিনি দলীয় নেতাকর্মী এবং সাধারণ প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন সজীব ওয়াজেদ জয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সজীব ওয়াজেদ জয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সাথে দেশের সার্বিক পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
নেতাকর্মীরা জানান, সজীব ওয়াজেদ জয়ের এই সফর ইতালি তথা ইউরোপ প্রবাসীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ পর্বটি সম্পন্ন হয়। সবশেষে প্রবাসীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। ব্যাক্তিগত সফর শেষে ৫ সেপ্টেম্বর তিনি ইতালি ত্যাগ করেছেন।