বিজ্ঞাপন
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা
জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের শহীদদের স্মরণ
আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ এএম
বিজ্ঞাপন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিছবাহ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ এহসান, ময়নুল হক, শফিক আহমদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান মোজাহিদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবসার খান সাদেক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন মিরন, সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগের সালেহ আহমদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিলু, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, সহসভাপতি শামসাদুর রহমান রাহিম, যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আকিক খান, ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, আলিম উদ্দিন, দপ্তর সম্পাদক সাদেক আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জুবেদুর রশিদ এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এম. সালাউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লন্ডন মহানগরের সহসভাপতি মো. রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক আল মামুন, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সহসভাপতি জুয়েল আহমদ, যুগ্ম সম্পাদক শাহাদত আহমদ জয় ও ডানিল আহমদ, শ্রমিক লীগের সহসভাপতি অরুপ চৌধুরী, তাঁতী লীগের আহ্বায়ক সিজিল আহমদ, যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি পলিন ও সাধারণ সম্পাদক জেনিফার সরওয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া নর্দাম্পটন আওয়ামী লীগের সভাপতি এমরান আহমেদ, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি টুনু মিয়া, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উল্লা, সাবেক ছাত্রলীগ নেতা টিটন শিকদার, বাংলাদেশ ছাত্রলীগ কালিহাতী, টাঙ্গাইলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আল মামুন, সৈয়দ নাইম, সৈয়দ শিপু, গ্রিনউইচ ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি রাজিব আহমদ, ছাত্রলীগ নেত্রী নাজমিন বেগম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা তমিজুর রহমান রঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন
আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্টের শহীদদের এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বক্তারা বলেন, জাতীয় জীবনের বেদনাবিধুর এসব ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। শহীদদের আত্মত্যাগ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ, লন্ডন মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভাটি এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মাধ্যমে ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।