বিজ্ঞাপন
ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত : রাশেদ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
বিজ্ঞাপন
বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, গত ১৬ বছর জামায়াত আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ‘বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো।’
তিনি আরও দাবি করেন, ‘সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত!’
রাশেদ খান লিখেছেন, ‘তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪-এর গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ, ৩০ হাজার আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই না!’
১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আসলেই তো এর থেকে বেশি রক্ত ৭১-এর ঝরিয়েছে জামায়াত! আর এজন্য জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়! তা না হলে ২৪-এর গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর দমন করেনি—এ কথা বলে কীভাবে?’
রাশেদ খান আরও অভিযোগ করেন, ‘সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে?’
তিনি দাবি করেন, ‘প্রতিদানস্বরূপ আওয়ামী লীগের অপরাধকে নরমালাইজ করতে তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়ছে—আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছে নাহিদ ইসলাম!’