Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

যুক্তরাজ্যের ইপসুইচে আওয়ামী লীগের শোক সভা

Icon

লুৎফর রহমান

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:৫৬ এএম

যুক্তরাজ্যের ইপসুইচে আওয়ামী লীগের শোক সভা

বিজ্ঞাপন

১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ২০২৪ সালের আগস্টের মেটিকুলাস ডিজাইনে যা হয়েছে  তার সবকিছুই একই মতের মানুষের দ্বারাই হয়েছে। বাংলাদেশকে বাঁচাতে হলে এদের রুখতে হবে। যুক্তরাজ্যের ইপসুইচে গতকাল ২৫ আগস্ট মঙ্গলবার ম্যারিসাইড কমিউনিটি সেন্টারে সাফোক এন্ড ইপসুইচ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 


সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আশকর আলী। পরে ৭৫ এর ১৫ আগস্টে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, গণসংযোগ সম্পাদক রবিন পাল, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ,  যুক্তরাজ্য কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লিমন, মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক ও ছড়াকার লুৎফর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ জুনাব রব্বানী, দৈনিক জাগো বাংলার সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন সরকার, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মানিক মিয়া, সাফোক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আব্দুল মতলিব, শাহজালাল ইসলামিক সেন্টারের চেয়ারম্যান কয়ছর মিয়া, কমিউনিটি নেতা আব্দুল মুকিত চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি গোলাম আম্বিয়া, সহ-সভাপতি সিরাজ আলী, যুগ্ম সম্পাদক আলী হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, আইন বিষয়ক সম্পাদক সানু মিয়া, ইমিগ্রেশন সম্পাদক শাহজাহান মিয়া, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক ছমিরুল হক মিটু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আছকনদর, কৃষি বিষয়ক সম্পাদক আমির আলী, প্রবাস বিষয়ক সম্পাদক আমির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হোসেন আহমেদ, ছাত্রলীগ নেতা আদিল আহমেদ তাহা, ফাহিম, সাইফুর রহমান, মোজাহিদ, মোজাম্মেল, হামজা এবং এমরান আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার