Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

লামা উপজেলা থেকে সদস্য না দেওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন ​

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

লামা উপজেলা থেকে সদস্য না দেওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন  ​

বিজ্ঞাপন

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১ টার দিকে লামা উপজেলা চত্বরে 'সংখ্যালঘু লামাবাসী'র ব্যানারে সর্বস্তরের জনগণ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা পরিষদ সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি লামা বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন,রফিকুল ইসলাম,ছাত্র প্রতিনিধি,আবদুল করিম,সমাজ কর্মী ও সাংবাদিক, নজরুল ইসলাম, সাংবাদিক, এম রহুল আমিন,সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

​কর্মসূচিতে অংশগ্রহণকারীরা "বৈষম্য যেখানে, প্রতিবাদ সেখানে" ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান জেলা পরিষদে লামা উপজেলার মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে কোনো প্রতিনিধি না রাখা চরম বৈষম্যমূলক।

পার্বত্য এলাকার সুষম উন্নয়ন ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় অবিলম্বে লামা থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। একই সাথে বৈষম্য নিরসন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান জেলার সবচেয়ে জনবহুল উপজেলা হল লামা। লামার সামাজিক, অর্থনৈতিক,যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনস্বাস্থ্যমূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বান্দরবান জেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লামা উপজেলার পক্ষ থেকে একজন প্রতিনিধি অবশ্যই দরকার ।

আমরা মনে করছি, জেলা পরিষদ গঠনে যারা ভুমিকা রেখেছেন তাদের এই বিষয়টি বিবেচনায় রাখা দরকার ছিল। লামা যেহেতু সর্বোচ্চ জনসংখ্যার উপজেলা, সেহেতু জেলা পরিষদে লামা উপজেলার কোন সদস্য না রাখার বিষয়টি জনগণের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে তার কোন সন্দেহ নাই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার