Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা হবে

বিজ্ঞাপন

মুন্সিগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে আইনজীবী ও স্বজনরা এখন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট)  এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। 

জানা যায়, ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার