Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:০৩ পিএম

জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের

বিজ্ঞাপন

দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দেবেন। দেশের চলমান জ্বালানি সংকট ও এ নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তিনি দলের অবস্থান তুলে ধরবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার