Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কমিটি, যা বললেন রিজভী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কমিটি, যা বললেন রিজভী

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রচারের ঘটনায় সতর্ক করেছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ওই ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী জানান, শুক্রবার (১৪ আগস্ট) কোনো স্বার্থান্বেষী কুচক্রি মহল তার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। সেখানে ছাত্রদলের কমিটি সংক্রান্ত তথ্য প্রচার করা হয়।

তিনি বলেন, ফেসবুকে পোস্ট করা ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়নি।

এ নিয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের ভুয়া তথ্যের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার