Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লালমনিরহাট ও রংপুর জেলা কমিটিতে ভারপ্রাপ্ত পদে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেছে। রোববার (২৬ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় সিদ্ধান্তই তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার