Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

শিবির ছাড়ার ঘোষণা দিলেন সাদিক কায়েম

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম

শিবির ছাড়ার ঘোষণা দিলেন সাদিক কায়েম

বিজ্ঞাপন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েম। ধারণা করা হচ্ছে, তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেবেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। 

সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই ছাত্রশিবির ছাড়ার সিদ্ধান্ত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাদিক কায়েম বলেন, ‘বছরে দুইবার ছাত্রশিবিরের সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।’

জানা যায়, সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হিসেবে তিনি প্রথম প্রকাশ্যে আসেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক।

উল্লেখ্য, গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার পর জানানো হয়, ছাত্রশিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার