Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৪৭ এএম

এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জেলা যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতির (দপ্তর সম্পাদক) দায়িত্বে থাকা নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয় বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ প্রদান করা হয়।  

আরও পড়ুন
এর আগে, রোববার (২১ জুন) বিকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিন বিকালেই আটক সজীবকে ফতুল্লার চাঁনমারী এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার