Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

তিন দল পালটে ৪ বারের এমপি রুস্তম আলী এবার ইসলামী আন্দোলনে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৪:৪৪ এএম

তিন দল পালটে ৪ বারের এমপি রুস্তম আলী এবার ইসলামী আন্দোলনে

বিজ্ঞাপন

সব জল্পনার-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মনোনয়ন চূড়ান্ত করে এবার চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ-সদস্য ডা. রুস্তম আলী ফরাজি।

শনিবার তিনি দলটিতে যোগ দিলে তাকে পিরোজপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা করা হয়।

তিনি এ আসনে তিনটি দল থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন। একবার করে নির্বাচিত হন বিএনপি, জাতীয় পার্টি, মহাজোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সর্বশেষ গত বছর ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

জানা গেছে, ডা. ফরাজি ১৩টি বাসে তার অনুসারী নিয়ে শনিবার চরমোনাই দরবারে গিয়ে পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করে ওই দলে যোগ দেন। অনুষ্ঠানে মুফতি রেজাউল তাকে পিরোজপুর-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা দেন।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও পীরের ভাই মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, ডা. ফরাজি ২০১৭ সালে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিতর্কিত নির্বাচনে অংশ নিলে তার সদস্য পদ স্থগিত করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার