Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জামায়াত জোটে সংরক্ষিত আসন—৮, ২, ২, ১

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম

জামায়াত জোটে সংরক্ষিত আসন—৮, ২, ২, ১

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। এতে জামায়াত থেকে আটজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পাচ্ছেন দুজন। এ ছাড়া জোটের শরিক জাগপা ও বাংলাদেশ খেলাফত একটি করে আসন দেওয়া হয়েছে।

জুলাই শহীদ পরিবারকে একটি আসন ‘উপহার’ দিচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে ইসি কার্যালয় প্রাঙ্গণেই জোটের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে। সেখানেই সবার নাম ঘোষণা করা হবে জোটের পক্ষ থেকে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত জোট থেকে মনোনয়ন পাচ্ছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু। এ ছাড়া সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

এদিকে জোটের শরিক দল এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ‘জাতীয় নারী শক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু।

শরিক দল হিসেবে জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকে দেওয়া হয়েছে মনোনয়ন।

এ ছাড়া জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয় ৬ বছর বয়সী শিশু জাবির।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার