Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই বীথি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই বীথি

বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা বীথিকা বিনতে হোসাইন স্বামী শফিউল বারী বাবুর আদর্শ অনুসরণ করে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। বিশেষ করে রামগতি ও কমলনগর অঞ্চলে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা একজন নেত্রী। পাশাপাশি তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।

তার স্বামী শফিউল বারী বাবু বিএনপির রাজনীতিতে আলোচিত এক ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জীবনের একটি বড় সময় তিনি কারাবরণ ও নির্যাতনের মধ্যে কাটিয়েছেন।

গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার