Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আ. লীগের আলোচনা সভা

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৯ এএম

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আ. লীগের আলোচনা সভা

বিজ্ঞাপন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইস্ট লন্ডনের একটি হলে  রবিবার দুপুর ১টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মার্চ মাস এলেই একটি মহল স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে এবং মীমাংসিত ইতিহাসকে বিতর্কিত করার অপচেষ্টা চালায়। তবে জনগণ এসব অপপ্রচার গ্রহণ করবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আজিজ ও হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রবীন পালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার