বিজ্ঞাপন
বিপুল ভোটে হারলেন গিয়াস উদ্দিন তাহেরী
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির প্রার্থী এসএম ফয়সল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা বিএনপির সাবেক সভাপতি ও শিল্পপতি এসএম ফয়সল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। আর ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) পেয়েছেন ৩২৯ ভোট, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) পেয়েছেন ৬১৯ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা ৫৬ দশমিক ১০ শতাংশ।
বিজ্ঞাপন