Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস নিয়ে গেলো চোর

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস নিয়ে গেলো চোর

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত গাড়ি থেকে পার্টস চুরির অভিযোগ উঠেছে। গাড়িটি তিনি নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করতেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গুলিস্তান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, নির্বাচনী প্রচারের সময় গুলিস্তান এলাকায় গাড়িটি রাস্তার পাশে রাখা ছিল। এসময় চোরেরা সাইড প্যানেল খুলে নিয়ে যায়।

নির্বাচনি প্রচারের কাজে পাটওয়ারী টয়োটা নোয়া স্কয়ার মাইক্রোবাসটি ব্যবহার করছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার