Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শেরপুরে জরুরি সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের পরবর্তী তারিখ জানানো হবে।

জানা যায়, সংঘর্ষের নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে কয়েকটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, শহীদ রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর রবিবার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।

এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে একটি জনসভায় বক্তব্য দেবেন। সর্বশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার