বিজ্ঞাপন
চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
বিজ্ঞাপন
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের গদি নড়বড়ে হয়ে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমরা শহীদ ওসমান হাদির স্বপ্ন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি। মানুষ আমাদেরকে ইতিবাচক হিসেবে দেখছে। এতে চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি নড়ে যাচ্ছে, এই কারণে তারা এখন ভয়ভীতি দেখানো শুরু করছে।
তিনি আরও বলেন, দেখবেন বড় বোয়াল মাছের যখন পুকুরের সব মাছ ধরে খাওয়া শেষ হয়ে যায়, তখন তার লেজের মধ্যে কামড় দেয়। এ লেজের কামড় কিন্ত অন্য মাছ দেয় না। সে নিজেই নিজের লেজে কামড় দেয়। দেখবেন বড় বড় হোমরা-চোমড়ারা এখন তাদের নিজেদের লেজের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট চান হাসনাত।