Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

২৫ কোটি ২০ লাখ! আইপিএলের ইতিহাসে এত দাম আর কোনো বিদেশির ওঠেনি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ এএম

২৫ কোটি ২০ লাখ! আইপিএলের ইতিহাসে এত দাম আর কোনো বিদেশির ওঠেনি

বিজ্ঞাপন

আইপিএলের নিলামে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ১৯ বছরের আইপিএলের ইতিহাসে যা হয়নি তা-ই এবার হলো। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের সবচেয়ে বেশি দামী ক্রিকেটার বনে গেলেন গ্রিন। এই অস্ট্রেলিয়ানকে ২৫ কোটি ২০ লাখ রূপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

এর আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যে কেনা বিদেশি ক্রিকেটার। আজ আইপিএলের মিনি নিলামে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে গ্রিনের নিলাম শুরু হয়। যেখানে শুরু থেকে কলকাতা ও রাজস্থান রয়্যালস গ্রিনকে দলে নিতে আগ্রহ দেখায়। 

তবে শেষ দিকে গ্রিনের মূল্যে ১৪ কোটি টাকার ওপরে চলে গেলে রাজস্থান পিছনে সরে যায়। সেই মুহূর্তে কলকাতার সঙ্গে গ্রিনকে দলে নেওয়ার দৌড়ে লড়াই শুরু করে চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রূপিতে গ্রিনকে নিজেদের দলে টানে কলকাতা। 

বাংলাদেশি মুদ্রায় গ্রিনের মূল্য প্রায় ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। এদিকে আজ নিলামের শুরুর দিকে দল পেয়েছেন সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার। এই বাঁহাতিকে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

আজকের নিলামের তালিকায় আছেন বাংলাদেশের ৭ বাংলাদেশি ক্রিকেটার। যাদের মধ্যে আছেন- মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো নিলামে বাংলাদেশের কারো নাম ডাকা হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার