বিজ্ঞাপন
যে ১১ ফেসবুক পেজ-আইডির বিরুদ্ধে মামলা করলেন ভিপি সাদিক কায়েম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
বিজ্ঞাপন
অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে এই অপপ্রচারকারী ১১টি ফেসবুকে পেজ ও আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে মামলা করেছেন তিনি।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মামলার পর ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে এ তথ্য জানান তিনি। এ সময় ডাকসুর অন্যান্য নেতারা তার সঙ্গে ছিলেন।
ডিবিতে মামলায় যে ১১টি ফেসবুকের পেজ ও আইডি দিয়েছে সেগুলো হচ্ছে- ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders ও ইয়ার্কি নামে ৮টি পেজ। এছাড়া রয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডিও।
এ সময় সাদিক কায়েম বলেন, এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রত্যেকটাতেই রাজনৈতিক দল সম্পৃক্ত। সেখানে একটি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড। সেটা হচ্ছে ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন একটিভিস্টরা, তারা এই পেজগুলো চালাই। আমরা এই পেজের লিংকগুলো দিয়েছি ডিবিতে, এখানে যারা সাইবার এক্সপার্ট আছে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তারা বিআরটিসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে।
বিজ্ঞাপন