কর্মবিরতি : ক্ষুব্ধ অভিভাবকদের হাতে লাঞ্ছিত শিক্ষক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে লাগাতার কর্মবিতরি চলছে। বন্ধ ক্লাস ও পরীক্ষা। এ অবস্থায় ক্ষুব্ধ অভিভাবকরা।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কেন্দ্র ঘোষিত ৩ দাবির কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে রাজবাড়ীতে এক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) কর্মবিরতি পালনকালে রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইমাম রাজবাড়ী সরকারি টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের হাতে লাঞ্ছিত ও অবরুদ্ধ হন।
এর আগে সকালে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এলে সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষায় বিঘ্ন ঘটে।
সকালে শিক্ষকরা কর্মবিরতি শুরু করে পরীক্ষা বর্জনের কথা বললে অভিভাবকরা শিক্ষকদের ওপর চড়াও হয়।