অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামী তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সম্পন্ন করে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হবে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের ২৯তম বিশ্বজনীন প্রার্থনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সূফী মুফতি আজানগাছী (রহ.)-এর স্মরণে আয়োজন করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “প্রত্যেক ধর্মেই শান্তির বাণী রয়েছে, কিন্তু আমরা সেই ধর্মকে ব্যবহার করে অশান্তি সৃষ্টি করি। মত, পথ ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন না করার আহ্বান জানাই।”
তিনি আরও উল্লেখ করেন, “দেশ শান্ত থাকলে অর্থনীতির অগ্রগতি সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পাবে।”